ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে ছয়দিন আগে নিখোঁজ দুই শিক্ষার্থীকে গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে।
গাজীপুর জেলার জয়দেবপুর শিববাড়ি মোড়ে একটি বাড়ি থেকে মঙ্গলবার রাতে তাদের উদ্ধার করা হয় বলে ময়মনসিংহ গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি কামাল হোসেন আকন্দ জানান।
উদ্ধাররা হলেন- ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রোমান আহমেদ ও ঈশ্বরগঞ্জ চরনিকলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ইয়াসিন।
ওসি বলেন, রোমান ও ইয়াসিন ১৯ সেপ্টেম্বর বাড়ি থেকে নিখোঁজ হন। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের আটকের পর জেলা গোয়েন্দা কার্যালয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ওসি আরও বলেন, “পরিবারের অতিরিক্ত শাসনের ফলে কারণে তারা আত্মগোপনে গিয়েছিলে। তারা সেখানে একটি চা স্টলে কাজ করতো।” সূত্র : বিডিনিউজ২৪.কম
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।