ঢাকাSunday , 22 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

‘আমরা এখন বুঝতে পারছি, তাদের সাথে কিভাবে খেলতে হবে’

Link Copied!

রোববার রাতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। ফাইনাল ড্রেস রির্হাসেল ম্যাচে এমন জয় বাংলাদেশের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন দলের অধিনায়ক ও ম্যাচ সেরা সাকিব আল হাসান এবং লোয়ার-অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন।
ফাইনাল আগেই নিশ্চিত হয়েছিলো বাংলাদেশ-আফগানিস্তানের। তাই লিগ পর্বের শেষ ম্যাচটি দু’দলের জন্য ছিলো নিয়মরক্ষার ম্যাচ। তারপরও চ্যালেঞ্জ ছিলো। কারণ ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ দু’দলের সামনেই। আর সেই লড়াইয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশই।

বাংলাদেশী বোলারদের নৈপুণ্যে ৭ উইকেটে ১৩৮ রানের বেশি করতে পারেনি প্রথমে ব্যাট করা আফগানিস্তান। জবাবে ব্যাট হাতে একাই লড়ে বাংলাদেশকে ৪ উইকেটে জয়ের স্বাদ দেন অধিনায়ক সাকিব। ৮টি চার ও ১টি ছক্কায় ৪৫ বলে অপরাজিত ৭০ রান করেন সাকিব। তাই ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘এমন জয় আমাদের প্রেরণা যোগাবে এবং অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে ফাইনাল খেলতে নামবো আমরা। মিরপুরে ফাইনালের কন্ডিশন হবে ভিন্ন। তবে আফগানিস্তানকে হারানোর জন্য আমাদেরই সেরাটাই উজার করে দেবো।’

সাকিবের সাথে একই সুরে কথা বললেন মোসাদ্দেক। ১২ বলে ১৯ রান করে অপরাজিত থেকে জয় নিয়ে সাকিবের সাথে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন মোসাদ্দেক। লিগ পর্বের শেষ ম্যাচের জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস বেড়ে গেছে বলে জানান মোসাদ্দেক, ‘ফাইনালের আগে এমন একটা ম্যাচ জেতা খুব দরকার ছিল। তবে জিতেছি বলে আকাশে উড়ছি না, আবার হেরে গেলেও মাটিতে পড়ে যেতাম না। ফাইনালে যে কোনও কিছুই হতে পারে। তবে জয় সব সময়ই একটা দলকে আত্মবিশ্বাসী করে।’

শেষ দুই ম্যাচের পারফরমেন্স ধরে রাখতে পারলে ফাইনালে আফগানিস্তানকে হারানো অসম্ভব কিছু না বলে জানান মোসাদ্দেক, ‘শেষ দু’টি ম্যাচে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলেছি। এভাবে ফাইনালেও খেলতে পারলে শিরোপা জয় অসম্ভব কিছু না।’

লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে প্রতিপক্ষ সর্ম্পকে ভালো ধারণা পেয়েছে দল বলে জানান মোসাদ্দেক, ‘আমরা এখন বুঝতে পারছি যে, তাদের সাথে কিভাবে খেলতে হবে। আমার মনে হয়, পরিকল্পনাগুলো আমরা ভালোভাবে ব্যবহার করেছি। ভালো খেলার ধারাবাহিকতা অব্যাহত থাকলে ফাইনালে ভালো করবে দল।’
আগামী ২৪ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফাইনালে লড়বে বাংলাদেশ-আফগানিস্তান।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24