ঢাকাSunday , 22 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গাঁজার বালিশ উদ্ধার

Link Copied!

সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক অভিযানে ১০টি ভারতীয় গাঁজার বালিশ উদ্ধার করেছে।

বিজিবি সূত্র জানায়, তাহিরপুর উপজেলার চারাগাঁও বিজিবির টহলদল রোববার সকাল ১১টায় জেলা উত্তর বড়দল ইউনিয়নের লালঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে দুলাল মিয়ার বাড়ী তল্লাশী করে ঘর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজির ১০টি ভারতীয় গাঁজার বালিশ উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা।

মাদককারবারী দুলাল উপজেলার শ্রীপুর(উওর) ইউনিয়নের সীমান্তগ্রাম লালঘাট পশ্চিমপাড়ার মৃত লাল চাঁনের ছেলে। কিন্তু এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এ ব্যাপারে দুলালসহ ৩জনকে পলাতক আসামী হিসেবে তাহিরপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবির সুনামগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন (বিজিবি-২৮) অধিনায়ক মো. মাকসুদুল আলম বলেন, সীমান্ত কঠোর নজরদারী রয়েছে। কাউকেই কোন ছাড় দেয়া হবে না। মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তের লোকজন নানাভাবে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করায় সীমান্ত খুব শিগগিরই চোরাচালান ও মাদকমুক্ত আলোকিত সীমান্ত এলাকা হিসাবে সারাদেশে মাথা উঁচু করে দাঁড়াবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24