ঢাকাFriday , 20 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের হেফাজতে শামীমের ৭ বডিগার্ড

Link Copied!

অস্ত্রসহ যুবলীগের কেন্দ্রীয় নেতা জি কে শামীমের ৭ বডিগার্ডকে নিজেদের হেফাজতে নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর নিকেতনে শামিমের ব্যবসায়িক কার্যালয় জি কে বিল্ডার্সে র‌্যাবের একটি দল এসে তাদের তুলে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জি কে বিল্ডার্সের কর্মচারী দিদারুল ইসলাম।

তিনি জানান, ‘সিটি কর্পোরেশনের লোক বলে বাসায় ঢোকে র‌্যাব। পরে র‌্যাব পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করে র‌্যাব। এসব অস্ত্র লাইসেন্সকৃত কি না তা যাচাই করা হবে বলে র‌্যাব জানিয়েছে।

তবে আটকের বিষয়টি নিশ্চিত করেনি র‌্যাব। এ বিষয়ে যোগাযোগ করা হলে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং) এএসপি মিজানুর রহমান বলেন, পরে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24