ঢাকাFriday , 20 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

Link Copied!

বরগুনার আমতলীতে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। নিহত দুই ভাইয়ের নাম সোবাহান খান (৩৫) ও ইউসুফ খান (৩০)। তারা বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের মৃত ইউনুস আলী খানের ছেলে। শুক্রবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সকালে দুই ভাই সোবাহান ও ইউসুফ বাজার করতে মোটরসাইকেলে করে খেকুয়ানী বাজারে যান। বাজার শেষে দুপুরে বাড়িতে ফিরছিলেন তারা। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে ডালাচারা গ্রামের জালাল চৌকিদার বাড়ীর দরজায় রেইন্টি গাছের নিচে অবস্থান নেন তারা। একপর্যায়ে ওই গাছের ওপরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

গুলিশাখালী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে এলাকা শোকে স্তব্ধ হয়ে গেছে।

আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: মনিরা পারভীন বলেন, বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। তাদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24