ঢাকাTuesday , 17 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Link Copied!

গাজীপুরের শ্রীপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মাওনা চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে লুৎফর রহমান (২৮) ও কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর (পাইকপাড়া) গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে নাজমুস সাকিব (৩৫)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঢাকাগামী যাত্রীবাহী বাস মাওনা চৌরাস্তা এলাকা পার হওয়ার সময় একই পথে বিপরীত দিক থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নাজমুস সাকিব ঘটনাস্থলে নিহত হয়ে। স্থানীয়রা অপর আরোহী লুৎফর রহমানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বাস আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24