ঢাকাMonday , 16 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভাণ্ডারিয়ায় ইজিবাইক চাপায় স্কুলছাত্র নিহত

Link Copied!

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ব্যাটারিচালিত ইজিবাইকচাপায় মোঃ রেশাদ ইসলাম (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার সকালে ভাণ্ডারিয়া-বরিশাল সড়কের কলেজ মোড় এলাকার লক্ষিপুরায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেশাদ পৗর শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভ্যানচালক রফিকুল ইসলাম ফরাজীর ছেলে এবং ৭০ নম্বর জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। দুর্ঘটনার পর ঘাতক ইজিবাইকচালক পালিয়ে যায়। পুলিশ ইজিবাইকটি আটক করেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা ছিদ্দিকা জানান, রেশাদ বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লেখাপড়া করত। সে মেধাবী ছাত্র ছিল। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতো। সোমবার সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে স্কুলে আসছিল। পথে শহরের কলেজ মোড় এলাকায় যাত্রীবাহী একটি ইজিবাইক চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় নিহত রেশাদের পরিবারে শোকের মাতম চলছে। এমন দুর্ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাও শোকাহত।

এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার ওসি মো: মাকসুদুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24