ঢাকাMonday , 16 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ফোনে গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবি : যুবক গ্রেফতার

Link Copied!

রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে মো: আরিফ শেখ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত আরিফ উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের আকেন উদ্দিন শেখের ছেলে।

আজ সোমবার ভোররাত সাড়ে ৪টার সময় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের তিন দিন আগে এক নারী গৃহবধূ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, এক গৃহবধূর অশ্লীল ভিডিও এবং ছবি মোবাইল ফোনে ধারণ করাসহ তার কাছে চাঁদা দাবি করলে ওই গৃহবধূ থানায় এসে আরিফ শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনার সত্যতা পাওয়া গেলে থানায় ২০১২ সালের পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রেক্ষিতে তার বাড়ি থেকে অশ্লীল ভিডিও ধারণ করা মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করা হয়। তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়াও তার বিরুদ্ধে এলাকায় নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24