ঢাকাMonday , 16 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় ইসরাইলি ড্রোন ভূপাতিত

Link Copied!

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ওই অঞ্চলের স্বাধীনতাকামী সংগঠন পপুলার ফ্রন্ট অব দ্য লিবারেশন অব প্যালেস্টাইন-পিএফএলপি। শনিবার সন্ধ্যায় ওই ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় তারা। তবে স্থানীয় সূত্রকে উদ্ধৃত করে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎস দাবি করেছে, ওই ড্রোনটি সম্ভবত ফিলিস্তিনের আরেক সংগঠন ইসলামী জিহাদের, যা ভুল করে ভূপাতিত করেছে পিএফএলপি। তেল আবিব দাবি করেছে, তাদের কোনো ড্রোন ভূপাতিত হওয়ার ব্যাপারে তারা এখনো অবগত নয়।

পিএফএলপির পক্ষ থেকে ইসরাইলি ড্রোন ভূপাতিত করার কথা জানালেও গাজার সূত্রগুলোর বরাতে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎস দাবি করেছে, পৃথিবীর বৃহত্তম উন্মুক্ত কারাগারখ্যাত ওই উপত্যকার শাসক দল হামাস ও ইসলামী জিহাদ ওই বিষয়টি খতিয়ে দেখছে। সূত্রগুলো জানিয়েছে, গাজার খান ইউনুস এলাকায় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সেখানে ইরানের তৈরি একটি ড্রোন ছিল, যা ইসলামী জিহাদ ব্যবহার করে। ইসরায়েলি ভেবে ওই ড্রোনে ভুল করে গুলি চালায় পিএফএলপি।

তবে হামাস ও ইসলামী জিহাদ ওই বিষয়ে প্রকাশ্য কোনো মন্তব্য করেনি। এর আগে গত সোমবার রাতেও গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তে রাফাহ এলাকায় একটি ইসারাইলি ড্রোন ভূপাতিত করার কথা জানায় ফিলিস্তিনি যোদ্ধারা। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ওই ড্রোনটি ভূপাতিত করার কথা জানিয়েছিল। সে সময় ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল তারা বিষয়টি তদন্ত করছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24