ঢাকাSunday , 15 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে ৬ গ্রামবাসীকে ধরে নিয়ে গেছে সন্ত্রাসীরা

Link Copied!

বান্দরবানের রুমা উপজেলার শামাখাল পাড়া থেকে সন্ত্রাসীরা ছয় গ্রামবাসীকে ধরে নিয়ে গেছে।

আজ রোববার দুপুরে রুমা সদর ইউনিয়নের দুর্গম ওই পাড়ায় একদল সশস্ত্র সন্ত্রাসী হানা দিয়ে তাদের ধরে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা পাড়ার লোকজনদের মারধর ও বাসা-বাড়িতে লুটপাট চালায়।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ও পুলিশ ওই এলাকায় গেছে।

রুমা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শৈবং মারমা জানিয়েছেন, আজ দুপুর ১২টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী শামাখাল পাড়ায় হঠাৎ আক্রমণ করে। তারা সেখানে পাড়াবাসীদের মারধর করে ও লুটপাট চালায়। পরে সন্ত্রাসীরা ওই পাড়া থেকে ছয়জনকে ধরে নিয়ে যায়। অপহৃতদের এখনো নাম-পরিচয় জানা যায়নি।

অন্যদিকে কারা ওই পাড়ায় হামলা চালিয়েছে তাদেরও পরিচয় পাওয়া যায়নি।

তবে স্থানীয়রা বলছেন, মগ লিবারেশন পার্টির সদস্যরা দুপুরে ওই পাড়ায় হানা দিয়েছে। গত বুধবার একটি সন্ত্রাসী দল বগামুখ পাড়ায় হানা দিয়ে একইভাবে লুটপাট চালায় ও পাড়ার লোকজনদের মারধর করে।

ওই এলাকার স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাতে সন্ত্রাসীরা শামাখাল পাড়ায় এসে খাওয়ার জন্য মুরগি ও চাল দাবি করে। খবরটি তারা সেনাবাহিনীকে পৌঁছে দেয়ায় ক্ষুব্ধ হয়ে রোববার সেখানে সন্ত্রাসীরা হানা দেয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে ঘটনার খবর পাওয়ার পর সেনাবাহিনী ও পুলিশ সেখানে গেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24