ঢাকাSunday , 15 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সিদ্ধিরগঞ্জে আন্তঃজেলা ডাকাতচক্রের ৮ সদস্য গ্রেফতার

Link Copied!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতিকালে ডাকাত চক্রের আট সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, চারটি চাপাতি, একটি স্টিলের পাইপ, একটি ছোরা, একটি হাতুড়ি, দু’টি মোবাইল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- জামালপুরের ফরাজপাড় এলাকার হানিফের ছেলে মুনছুর ওরফে সুমন (২৬), ময়মনসিংহের নান্দাইল এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে শহিদ (৩২), জামালপুরের বকশীগঞ্জ থানার আইরমারী এলাকার মৃত ময়নাল ওরফে মন্ডল শেখের ছেলে হাবিল ওরফে হৃদয় (২৮), নরসিংদীর শিবপুর হাজীবা এলাকার লাল মিয়া (৫৭), শেরপুরের ঝিনাইগাদী এলাকার মঞ্জুরুলের ছেলে আনোয়ার হোসেন (২৭), কুড়িগ্রামের উলিপুর এলাকার মো. আফজাল হোসেনের ছেলে ফুলজার আলী ওরফে সাগর (৩০)।

শনিবার এ তথ্য জানান ডিবির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান। তিনি আরো জানান, এ ঘটনায় ডাকাতির শিকার হওয়া সেলিম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে সেলিম তার বড় ভাই ও মামাকে নিয়ে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। শুক্রবার ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জ হিরাঝিল ডাচ বাংলা ব্যাংকের সামনে পৌঁছামাত্র কয়েকজন যুবক তাদের গাড়িতে স্টিলের পাইপ দিয়ে ঢিল মারে।

এসময় তারা গাড়ি থেকে নামার সাথে সাথে ওই যুবকরা দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে দু’টি মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায়। তাদের চিৎকার শুনে ডিউটি চলাকালে এগিয়ে যাই। ঘটনা শুনে ডাকাতদের পিছু নেই এবং তাদের ধরতে সক্ষম হই। তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24