ঢাকাSunday , 15 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!

Link Copied!

একটা ছাগল চুরির অভিযোগে এক ব্যক্তিকে ধরতে লেগে গেল এক আধ বছর নয় একেবারে ৪১ বছর। হ্যাঁ, এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিম ত্রিপুরায়। ত্রিপুরা পুলিশ জানিয়েছে, ছাগল চুরির অভিযোগে ৪১ বছর ধরে খুঁজছিল বাচ্চু কাউল নামে এক ব্যক্তিকে। ছাগলটির দাম অবশ্য তখন খুব বেশি ছিল না।দাম ছিল মাত্র ৪৫ রুপি। সেই ৪৫ রুপি দামের ছাগল চুরিতে অভিযুক্তকে ধরতে পুলিশের লেগে গেণ ৪১ বছর। অবশেষে শুক্রবার গভীর রাতে পশ্চিম ত্রিপুরার মেখলিপাড়া চা বাগান থেকে পুলিশ গ্রেফতার করেছে বর্তমানে ৫৮ বছর বয়সি বাচ্চুৃকে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন,বাচ্চুকে নিম্ন আদালতে পেশ করা হবে ও তার কমপক্ষে সাত দিন পুলিশি হেফাজতে নেয়ার আবেদন জানানো হবে।

অভিযুক্ত সম্পর্কে পুলিশ জানিয়েছে, ১৯৭৮ সালে পশ্চিম ত্রিপুরা জেলার রানির বাজারে বাচ্চু ও তার বাবা মোহন কাউল একটা ছাগল চুরি করেছিল। তার বাবা ১৮ বছর আগেই মারা যায়। যদিও সপুত্র ফেরার ছিল। পুলিশ চুরির অভিযোগ সম্পর্কে আরো বলেছে, ১৯৭৮ সালের যে ছাগল চুরির অভিযোগ উঠেছিল বাচ্চু বিরুদ্ধে সেই ছাগলের দাম ছিল তখন মাত্র ৪৫ রুপি। যার বাজার মূল্য বর্তমানে প্রায় ৩০০০ রুপি।
সূত্র : পূবের কলাম

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24