ঢাকাSunday , 15 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

লাদেনের ছেলের মৃত্যু হয়েছে : ট্রাম্প

Link Copied!

ওসামা বিন লাদেনের ছেলে ও আল কায়েদার উত্তরাধিকারী হামজা বিন লাদেনের মৃত্যু হয়েছে বলে গতকাল শনিবার জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবিরোধী অভিযানে তার মৃত্যু হয় বলে এক বিবৃতিতে জানান তিনি।
জুলাইয়ের শেষ এবং আগস্টের প্রথম দিকে, গোয়েন্দাদের বক্তব্য তুলে ধরে মার্কিন সংবাদমাধ্যম জানায়, গত দুই বছরের কোনো এক সময়ে আমেরিকার একটি অভিযানে মৃত্যু হয়েছে বিন লাদেনের ছেলের। প্রতিরক্ষা সচিব মার্ক এসপার, তার মৃত্যুর খবর গত মাসে নিশ্চিত করে বলেন যে, এটা ছিল, ‘তার বোঝাপড়া’, যে বিন লাদেন মারা গিয়েছে। তবে ট্রাম্পসহ অন্যরা সে খবর সরকারিভাবে নিশ্চিত করেননি।
হোয়াইট হাউজের তরফে জারি করা এই বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ওসামা বিন লাদেনের পুত্র এবং আল-কায়েদার উচ্চপর্যায়ের সদস্য হামজা বিন লাদেন, আফগানিস্তান/পাকিস্তান অঞ্চলে আমেরিকার সন্ত্রাসবিরোধী অভিযানে মারা গিয়েছে’। তিনি বলেন, ‘হামজা বিন লাদেনের মৃত্যু আল-কায়েদাকে শুধু নেতৃত্বের সঙ্কটে ফেলবে তাই নয়, এতে গোষ্ঠীটির কার্যক্ষমতাও কমবে’। যদিও অভিযানের নির্দিষ্ট সময়ের উল্লেখ করা হয়নি বিবৃতিতে।
হামজা বিন লাদেনের সন্ধান দিতে গত ফেব্রুয়ারিতে এক মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র দফতর বিবৃতিতে বলা হয়, ২০ জন সন্তানের মধ্যে, হামজা ছিল ওসামার ১৫তম সন্তান। তার বয়স ৩০ বলে ধরা হয় এবং তিনি ছিলেন আল-কায়দার উঠতি নেতা।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24