ঢাকাSaturday , 14 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার খাল-লেকগুলোতে ওয়াটার ট্রান্সপোর্ট চালু হবে : তাজুল ইসলাম

Link Copied!

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরে অনেকগুলো খাল ও লেক নানা কারণে দখল, দূষণ ও ভরাট হয়েছে। খাল ও লেকগুলোর দখল উচ্ছেদ করে এবং ভরাট হওয়া জায়গাগুলো খনন করে হাতিরঝিলের মতো ওয়াটার ট্রান্সপোর্ট চালু করা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী বলেন, এসব ব্যবস্থা চালু করা গেলে নাগরিকের সময় এবং অর্থ খরচ কমে আসবে। একইসঙ্গে সড়কে ট্রাফিকের উপর চাপ কমবে।

আজ শনিবার দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা ওয়াসা কর্তৃক ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিজয়ী ১০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সচিব হেলালুদ্দীন।

পুরস্কারপ্রাপ্ত ব্যাংকগুলো হলো- ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, ওয়ান ব্যাংক, এক্সিম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24