ঢাকাSaturday , 14 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কায় নিহত শেখ সেলিমের নাতির নামে রাজধানীতে খেলার মাঠ উদ্বোধন

Link Copied!

শ্রীলঙ্কায় নিহতশেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী (৮) এর নামে রাজধানীতে খেলার মাঠ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম এবং শেখ ফজলুল করিম সেলিম এমপি বনানী ১ নম্বর সড়কে ‘শহীদ যায়ান চৌধুরী খেলার মাঠ উন্নয়ন কাজের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মেয়র বলেন, বনানীর এ মাঠটি শ্রীলঙ্কায় সাম্প্রতিক সন্ত্রাসী বোমা হামলায় নিহত যায়ান চৌধুরীর নামে নামকরণ করা হয়েছে। যায়ান এলাকার অন্য শিশুদের সাথে এ মাঠে খেলতো। তার মর্মান্তিক মৃত্যুর পরে এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে এ মাঠটি তার নামে রাখা হয়েছে। এ নামকরণ সন্ত্রাসবাদের বিররুদ্ধে এক প্রতিবাদ।

তিনি আরো বলেন, যায়ান চৌধুরীর মতো আর কাউকে যেন প্রাণ দিতে না হয় এবং একটি সন্ত্রাসমুক্ত বাংলাদেশ যেন গড়তে পারি আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, যে দেশ গড়ায় বঙ্গবন্ধু প্রাণ দিয়েছেন সে দেশে আমরা ময়লা-আবর্জনা ফেলতে পারি না। সুনাগরিক হিসাবে আমরা সকলে নিজ-নিজ দায়িত্ব পালন করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবো।

ডিএনসিসির পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা ও অংশগ্রহণে এ মাঠটি সংরক্ষণ ও পরিচালনা করা হবে বলে তিনি জানান।

তিনি আরো জানান, নগরবাসীর খেলাধুলা, শরীরচর্চা এবং বিনোদনের জন্য ডিএনসিসির ২৬টি পার্ক ও খেলার মাঠের সংস্কার কাজ খুব দ্রুত সম্পন্ন হবে। এর মধ্যে ৪টি পার্কের সংস্কার কাজ প্রায় শেষের দিকে।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে শহীদ যায়ান চৌধুরীর মাতামহ শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেন, “সাম্প্রদায়িকতার বাড়াবড়ির কারণে যায়ানকে প্রাণ দিতে হয়েছে। তিনি শহীদ যায়ান চৌধুরীর জন্য আত্মার মাগফিরাত কামনা করে প্রার্থণা করার জন্য সকলের কাছে আহবান জানান।

শহীদ যায়ান চৌধুরী মাঠের উন্নয়ন কাজ সম্পন্ন হলে এ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের নারী-পুরুষ, প্রতিবন্ধী, শিশু সকলে খেলাধুলা, শরীর চর্চা ও বিনোদনের ব্যবস্থা হবে।

ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসার্স এস এম কনস্ট্রাকশন’ উন্নয়ন কাজটি সম্পন্ন করার দায়িত্ব পায়। চুক্তি অনুযায়ী আগামী বছর ১ মার্চের মধ্যে ২ দশমিক ৪৮ একর আয়তনের এ মাঠটির উন্নয়ন কাজ শেষ হবে। এতে ব্যয় হবে ৫ কোটি ১৯ লাখ ১৭ হাজার ১৭০ টাকা। উন্নয়ন কাজ সম্পন্ন হলে এতে আন্তর্জাতিক মানের উপকরণ ও প্রযুক্তি দ্বারা নির্মিত খেলার মাঠ ও ক্রিকেট পিচ; মনোরম ও আধুনিক উপকরণ দিয়ে নির্মিত ইন্টারনাল ও এক্সটারনাল ওয়াক-ওয়ে, এলাস্টোপেভ ওয়াক-ওয়ে; শিশুদের জন্য আলাদা প্লেইং জোন; পাবলিক টয়লেট; নারী ও পুরুষের জন্য আলাদা চেঞ্জিং ররুম, বসার বেঞ্চ, ক্রিকেট নেট প্র্যাকটিস ব্যবস্থা, মাঠের চারপাশে মনোরম ও সৌন্দর্যবর্ধক বাউন্ডারি ফেন্সিং ও গ্রিন বেল্ট ইত্যাদি থাকবে। রাতেও যাতে এটি ব্যবহার করা যায় এজন্য মাঠ আলোকিত করার ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশা এবং বয়সী মানুষের, বিভিন্ন ক্লাব, সোসাইটির অংশগ্রহণে তাদের চাহিদা অনুযায়ী মাঠটির ডিজাইন করা হয়। অনুষ্ঠান শেষে শহীদ যায়ান চৌধুরী জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, প্রকল্প পরিচালক ড. তারিক বিন ইউসুফ, স্থপতি ইকবাল হাবিব উপস্থিত ছিলেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24