ঢাকাSaturday , 14 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় বাসচাপায় স্কুলছাত্র নিহত

Link Copied!

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম মো: শরীফ। সে জেলার লালমোহন উপজেলার গুচ্ছগ্রামের মো: কাশেমের ছেলে। নিহত শরীফ লালমোহন হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

শনিবার সকালে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় একটি বাস শরীফকে চাপা দেয়। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লালমোহন বাজারের চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর শরীফের সহপাঠী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে শরীফ সাইকেল চালিয়ে লালমোহন বাজার থেকে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে লালমোহন বাজার চৌরাস্তায় পৌছানোর পর চরফ্যাশন থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে স্কুলছাত্র শরীফ ঘটনাস্থলেই নিহত হয়। পরে উত্তেজিত জনতা ও শরীফের সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির বাসচাপায় স্কুলছাত্র নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক বাসটি স্কুলছাত্র শরীফকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় সেটি আটক করা যায়নি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24