ঢাকাFriday , 13 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে গণেশ মূর্তি বিসর্জনের সময় নৌকা ডুবে ১১ জনের মৃত্যু

Link Copied!

বেশ কিছুদিন ধরেই গণেশ পুজোর আনন্দে মত্ত ছিলেন সবাই, কিন্তু নদীতে ঠাকুর বিসর্জন দিতে গিয়ে এমন একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে কে জানতো? ভারতের মধ্যপ্রদেশের ভোপাল শহরে একটি নদীতে গণেশ মূর্তি বিসর্জন দিতে গিয়ে উল্টে যায় নৌকা। আর এতেই নদীর পানিতে ডুবে মারা গেছে ১১ জন।

পুলিশ জানিয়েছে, গণেশ মূর্তি বিসর্জন দেয়ার জন্যে যে নৌকাটি ব্যবহার করা হচ্ছিল সেটি উল্টে গেলে নৌকায় থাকা বেশ কয়েকজন ডুবে যান পানিতে। এখনও পর্যন্ত ৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ইতোমধ্যেই পানিতে ডুবে মৃত্যু হয়েছে ১১ জনের।

জানা গেছে, ভারতের মধ্যপ্রদেশের ভোপাল শহরের খাটলাপুরা ঘাটে দুটি নৌকা একসঙ্গে করে তার উপর তুলে দেয়া হয় গণেশ মূর্তিসহ অন্যান্য জিনিস। কিন্তু নৌকা দুটি অত ওজন নিতে না পেরে নদীতে ডুবে যায় বলেই মনে করা হচ্ছে।

পুলিশ আরো জানিয়েছে, গণেশ পুজোর বিসর্জন দিতে যাওয়া কেউই কোনো লাইফ জ্যাকেট পরেননি। তার ফলেই ওই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও ভারতে বিভিন্ন জায়গায় এভাবেই মূর্তি বিসর্জনের সময় নৌকা উল্টে বড় দুর্ঘটনা ঘটেছে। আনন্দের আতিশয্যে মানুষ প্রাথমিক সতর্কতা অবলম্বন করতেও ভুলে যাচ্ছে বলে মনে করছেন অনেকে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24