ঢাকাWednesday , 11 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

Link Copied!

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। উপজেলার মৌরাট ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী ল‌ীগের সাধারণ সম্পাদক শওকত আলী মণ্ডলকে (৪৫) মঙ্গলবার রাতে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাগদুল বাজারে মুখে কাপড় বাঁধা একদল দুর্বৃত্ত শওকত আলীর ওপর হামলা করে পিটিয়ে আহত করে। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে বোমা বিস্ফোরণও ঘটানো হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা শওকতকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামাণিক বলেন, মেম্বার শওকত আলী অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার সঙ্গে কারও কোনো ঝামেলা ছিল না। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না।

পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। তবে হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24