ঢাকাTuesday , 10 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভারত-পাকিস্তান চাইলে সহায়তা করতে রাজি আছি : ট্রাম্প

Link Copied!

জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার বিষয়ে মোদি সরকার ঘোষণা করার পরেই উত্তপ্ত হয়ে ওঠে ভারত ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক সম্পর্ক। তবে ২ সপ্তাহ আগের তুলনায় ভারত ও পাকিস্তানের মধ্যে জম্মু ও কাশ্মির নিয়ে এখন ‘উত্তেজনা কম’, এমনটাই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

পাশাপাশি তিনি  বলেন, দক্ষিণ-এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ চাইলে দুজনকেই এ ব্যাপারে সাহায্য করতে আমি প্রস্তুত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা জানেন যে কাশ্মির নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চলছে। তবে আমি মনে করি (এটি) দুই সপ্তাহ আগে (যা ছিল) তার চেয়ে এখন খানিকটা উত্তেজনা কমে এসেছে’ ।

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের বিধান বাতিল করে নয়াদিল্লি জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করার পরেই দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা অত্যন্ত বেড়ে যায়।

প্রেসিডেন্ট ট্রাম্পকে ভারত-পাকিস্তানের পরিস্থিতি সম্পর্কে তার মূল্যায়নের বিষয়ে প্রশ্ন করা হলে তার জবাবে তিনি বলেন, ‘আমার দুই দেশের সঙ্গেই খুব ভাল সম্পর্ক রয়েছে। যদি দুই দেশই চায়, তবে আমি তাদের এ বিষয়ে সহায়তা করতে রাজি আছি। তারাও এটা জানে। এটাই (প্রস্তাব) দিয়েছি’।

গত জুলাই মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠককালে ডোনাল্ড ট্রাম্প কাশ্মির ইস্যুতে দু’দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন।

কিন্তু ভারত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দ্রুত বলেছিল, কাশ্মির ইস্যু পুরোপুরিই দ্বিপাক্ষিক বিষয়। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের বিস্ময়কর দাবিও প্রত্যাখ্যান করে ভারতের তরফ থেকে স্পষ্ট জানানো হয় যে প্রধানমন্ত্রী মোদি তাঁকে মধ্যস্থতা করার কোনও প্রস্তাব দেননি।

তবে গত মাসে ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠককালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যে কাশ্মির এমন একটি বিষয় যা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চলা সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।

সূত্র : ডন ও এনডিটিভি

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24