ঢাকাMonday , 9 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে নিহত ১

Link Copied!

বান্দরবানে বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম বানু মিয়া (৯৪)। সোমবার ভোর ছয়টার দিকে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের সাপমারা ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও দমকল বাহিনী জানিয়েছে, ভোররাতের দিকে গুড়ি গুড়ি বৃষ্টির সময় বালু মিয়ার উপর মাটির ঘরের দেয়াল ভেঙ্গে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘরে তিনি একাই ঘুমাচ্ছিলেন। খবর পেয়ে লামা থেকে দমকল বাহিনীর সদস্যরা এলাকায় গিয়ে লাশ উদ্ধার করে।

লামা দমকল বাহিনীর কর্মকর্তা মোজাম্মেল হক জানিয়েছেন, বৃষ্টির কারণে মাটির ঘরের দেয়ালটি নড়বড়ে হয়ে গিয়েছিল পরে এটি ঘুমন্ত বানু মিয়ার উপর ধসে পড়ে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24