ঢাকাMonday , 9 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ছেলেকে জ্বালানিমন্ত্রী নিয়োগ দিলেন সৌদি বাদশাহ

Link Copied!

সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষপদে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন দেশটির রাজা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। এক রাজকীয় ডিক্রি জারি করে নতুন জ্বালানিমন্ত্রী করা হয়েছে রাজার পুত্র প্রিন্স আবুদল আজিজ বিন সালমানকে। এর মধ্য দিয়ে এই প্রথমবারের মতো রাজপরিবারের কাউকে অতি গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলো।
তেলসমৃদ্ধ দেশটিতে এ মন্ত্রণালয়কে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সৎ ভাই।

এমন এক সময়ে জ্বালানি মন্ত্রণালয়ে নিজের ছেলেকে নিয়োগ দিলেন রাজা, যখন একদিকে সরকারি ব্যয় নির্বাহের জন্য তেলের ওপর নির্ভরতা বাড়ছে রাজতান্ত্রিক দেশটির। অন্য দিকে দাম কমছে জ্বালানি তেলের। আগে যেখানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ছিল ব্যারেল প্রতি ৮০ থেকে ৮৫ ডলার, এখন সেখানে এর ব্যারেল প্রতি দাম ৬০ ডলারেরও কম। এমন পরিস্থিতিতে সৌদি আরবের বাজেটেও ভারসাম্যের কথা বলছেন বিশ্লেষকরা।

জ্বালানি খাত নিয়ে প্রিন্স আবুদল আজিজ বিন সালমানের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ১৯৮৫ সালে মাত্র ২০ বছর বয়সে তিনি তৎকালীন জ্বালানিমন্ত্রীর উপদেষ্টা নিযুক্ত হন। ১৯৯৫ সালে তাকে তেল উপমন্ত্রী করা হয়। প্রায় এক দশক ধরে এ দায়িত্ব পালনের পর তাকে সহকারী তেলমন্ত্রী করা হয়। ২০১৭ সালে জ্বালানি প্রতিমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত তিনি সহকারী তেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে তিনি কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস থেকে ডিগ্রি অর্জন করেন।

সূত্র : আলজাজিরা

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24