ঢাকাSunday , 8 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনের ২ হাজার ৬৫০ লিটার চোরাই তেলসহ আটক ৪

Link Copied!

নাটোরের লালপুর থেকে ট্রেনের ২,৬৫০ লিটার চোরাই তেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এসময় সন্দেহভাজন চার চোরকেও আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- চাঁন মিয়া, বিপুল শেখ, মিজাউল ইসলাম ও সাহেদুল ইসলাম।

র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা শনিবার দিবাগত মধ্যরাতে লালপুর উপজেলার শ্রীরামগাড়ী এলাকার চাঁন মিয়ার তেলের দোকানে অভিযান চালায়। এসময় ট্রেন থেকে চুরি করে সেখানে মজুদ করতে থাকা ১৩টি ড্রামে রাখা ২,৬৫০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

চোর চক্রটি ঈশ্বরদী বাইপাস ও নাটোরের মাঝগাঁ রেলস্টেশনে নিয়মিত ট্রেন থেকে তেল চুরি করে আসছিল বলেও জানান ওই কর্মকর্তা। সূত্র : ইউএনবি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24