ঢাকাSaturday , 7 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

যা পারো না, তা করো কেন : ভারতকে পাক মন্ত্রী

Link Copied!

ব্যর্থ হয়েছে ভারতের চন্দ্র অভিযান। চাঁদের পৃষ্ঠ ছোঁয়ার কিছু আগে চন্দ্রযান-২ এর সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় কন্ট্রোল রুমের। আর এই ঘটনা নিয়ে ভারতকে খোঁচাতে ছাড়েননি পাকিস্তানের এক মন্ত্রী।

পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেইন এই ঘটনা নিয়ে টুইটারে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন। তিনি ভারতকে ব্যঙ্গ করে লিখেছেন, ‘অঅঅ… যে কাজটা পারো না, সেটা করারই দরকার নেই। প্রিয় ‘এন্ডিয়া’। ইন্ডিয়ার বানান বদলে ‘এন্ডিয়া’ লিখে ভারতের মিশন শেষ (এন্ড) হয়ে গেছে এমনটাই বোঝাতে চেয়েছেন।

এই পোস্টের পর ভারতের অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এই পাক মন্ত্রীকে পাল্টা খোঁচাতে শুরু করে। এক ভারতীয় কটাক্ষের সুরে লিখেছেন, ‘মজার বিষয় হলো, চন্দ্রযান-২ ফাওয়াদ হুসেইনকে সারারাত জাগিয়ে রেখেছিল।’

এরপর আরেক পোস্টে ফাওয়াদ হুসেন বলেন, ‘ভারতীয়দের প্রতিক্রিয়া দেখে আশ্চর্য হচ্ছি। তারা আমাকে এমনভাবে আক্রমণ করছে যেন আমার কারণেই তাদের চন্দ্রাভিযান ব্যর্থ হয়েছে। আমি বলেছিলাম অকারণে ৯০০ কোটি টাকা নষ্ট করতে? এবার মাথা ঠাণ্ডা করে ঘুমিয়ে পড়ুন।’

আরেক টুইটে তিনি লিখেছেন, ‘ঘুমিয়ে পড়, চাঁদের বদলে ওই খেলনাটা মুম্বাইয়ে নেমেছে।’

এখানেই থামেননি তিনি। দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ নিয়েও বক্তব্য দিয়েছেন তিনি। এই মন্ত্রী বলেন, ‘মোদির কথা শুনে মনে হচ্ছে, সে রাজনীতিবিদ নন, মহাকাশচারী। লোকসভায় মোদিকে প্রশ্ন করা উচিত, কেন গরিব দেশে ৯শ কোটি টাকা এভাবে নষ্ট করা হলো।’

চন্দ্রপৃষ্ঠে পা রাখার আগে ২.১ কিলোমিটার দূরত্বেই ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কন্ট্রোলরুমের। চাঁদের অন্ধকার দিকের রহস্য উন্মোচনে বেরিয়ে নিজেই অন্ধকারে হারিয়ে গেছে বিক্রম। এর ভাগ্যে কী ঘটেছে, তা ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কাছে এখনও স্পষ্ট নয়।


এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24