ঢাকাFriday , 6 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সাদা পোশাকে আর দেখা যাবে না নবীকে

Link Copied!

টেস্ট ক্রিকেটকে বিদায় বলার সিদ্বান্ত নিয়েছেন আফগানিস্তানের সাবেক ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ নবী। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে খেলেই বড় ফরম্যাট থেকে সড়ে দাঁড়াচ্ছেন তিনি। এমনটাই জানালেন আফগানিস্তানের ম্যানেজার নাজিম জার আব্দুরাহিমজাই, ‘হ্যাঁ, নবী এই ম্যাচ শেষেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে।’
আফগানিস্তানের প্রথম টেস্ট থেকেই দলের নির্ভরযোগ্য খেলোয়াড় ব্যাটিং অলরাউন্ডার নবী।

কিন্তু এখন অবধি টেস্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। যেমনটা ওয়ানডে বা টি-টোয়েন্টিতে পারফরমেন্সের ঝলক দেখিয়েছেন নবী। এখন আফগানিস্তানের পাঁচ ইনিংসে (চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসসহ) নবীর রান ছিলো এমন- ২৪,০,০,১ ও ০। বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি তিনি। অথচ ১২১ ম্যাচের ওয়ানডেতে ১টি সেঞ্চুরি ও ১৪টি হাফ-সেঞ্চুরিতে ২৬৯৯ রান ও ৬৮টি টি-টোয়েন্টিতে ৩টি হাফ-সেঞ্চুরিতে ১১৬১ রান রয়েছে ৩৪ বছর বয়সী নবীর।

নির্দিষ্ট কোন কারন ছাড়াই টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন নবী। তবে গুঞ্জন আছে, ওয়ানডে, টি-২০ ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইভিত্তিক লিগে মনোযোগী হতেই টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকতে চাইছেন তিনি। এছাড়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলছে না আফগানিস্তান। তাই বছরে খুব বেশি টেস্টও থাকবে না আফগানদের। যে কারণে টেস্ট নিয়ে চিন্তা না করে অন্যান্য ফরম্যাটের প্রতি মনোযোগী হওয়াটা শ্রেয় ভাবছেন নবী।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অন্যতম ভরসার নাম এই নবী।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24