ঢাকাFriday , 6 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে ৫৯ বোতল বিদেশী মদসহ আটক ৩

Link Copied!

শরীয়তপুরের সন্তোসপুর থেকে ৫৯ বোতল বিদেশী মদসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার সময় যানবাহন চেক করার সময় শরীয়তপুর সদর উপজেলার সন্তোসপুরের লক্ষীর মোড় এলাকা থেকে সন্তোসপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাদেরকে আটক করে। এ সময় মদ বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের অতুল বাড়ৈর ছেলে বাবুল বাড়ৈ (২৩), একই গ্রামের দিলিপ হাবরার ছেলে দেবাশিস হাবরা (২৩) ও প্রাইভেটকার চালক মাদারীপুরের রাজৈর উপজেলার আম গ্রামের নিশিকান্ত বাড়ৈর ছেলে নিবাস বাড়ৈ (৩০)।

সন্তোসপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য মোঃ আসলাম মিয়া জানান, পুলিশ সুপারের নির্দেশে এলাকার বিভিন্ন মোড়ে নিয়মিত যানবাহন চেক করা হয়। দুপুর ১২টার দিকে একটি প্রাইভেটকার দিয়ে বাবুল বাড়ৈ ও দেবাশিস হাবরা নামের ২ যুবক এবং প্রাইভেটকার চালকসহ ৩ যুবক কাঠাল বাড়ী ঘাট থেকে মাদারীপুর সদরে যাচ্ছিল। তারা শরীয়তপুর সদর উপজেলার সন্তোসপুর লক্ষীর মোড় চেক পোস্টের সামনে পৌছলে প্রাইভেট কারটি চেক করি। এ সময় তাদের কাছে থাকা ৫৯ বোতল বিদেশী মদসহ তাদেরকে আটক করা হয়। মদবহনকারী প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24