ঢাকাWednesday , 4 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে নববধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক

Link Copied!

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নূরজাহান (২৫) নামে এক নববধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঘরের দরজার তালা ভেঙে নূরজাহানের লাশ উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকে স্বামী শাহিন মিয়া পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী শাহিন মিয়া তাকে হত্যা করেছেন।

শাহিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মরত ওয়ার্ড বয়। তাকে খুঁজতে পুলিশ রাতেই অভিযানে নেমেছে।

জানা গেছে, বগুড়া সদরের কদিমপাড়া গ্রামের দৌলতজ্জামানের ছেলে শাহিন মিয়ার সাথে শিবগঞ্জ উপজেলার দাইমুল্যা গ্রামের মৃত সাবাশ সাখিদারের মেয়ে নূরজাহানের বিয়ে হয় মাত্র ১০ দিন আগে। বিয়ের দিনই শাকপালা দীঘির পাড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন তারা।

ধারণা করা হচ্ছে, সন্ধ্যার পর কোনো এক সময় নূরজাহানকে গলা কেটে হত্যা করে ঘরে তালা দিয়ে পালিয়ে যান শাহিন মিয়া। রাত ১০টার পর প্রতিবেশীদের মাধ্যমে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।

সদর থানার ওসি জানান, কয়েক ঘণ্টা আগে ওই নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার স্বামীকে গ্রেফতার করতে অভিযান চলছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24