ঢাকাWednesday , 4 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

তালায় পিকআপের ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত

Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফাতিমা বেগম (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী ডাক্তার আজিজুর রহমান।

তাদের বাড়ি উপজেলার কুমিরা নোয়াকাটি গ্রামে।

আজ বুধবার ভোরে উপজেলার কুমিরা কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা মাছভর্তি দ্রুতগামী পিকআপ কুমিরা কদমতলা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রীকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। এসময় পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে স্ত্রী ফাতিমা বেগম নিহত হন ও মোটরসাইকেল চালানো স্বামী আজিজুর রহমান আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24