ঢাকাWednesday , 4 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

Link Copied!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার নাম মো: সোহেল হোসেন (৩১)। তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। মঙ্গলবার রাতে শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় ধর্ষক ছাত্রলীগ নেতা সোহেলকে গ্রেফতার করা হয়। তিনি শাহরাস্তির সেনগাঁও গ্রামের বাসিন্দা।

শাহরাস্তি থানার ওসি মো: শাহ আলম জানান, স্থানীয় একটি তরুণীকে (১৮) দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল। তবে মেয়েটি বিয়ের কথা বললে সোহেল বিষয়টি এড়িয়ে যেতেন। একপর্যায়ে মঙ্গলবার বিকেলে ভূক্তভোগী তরুণীর বাবা শাহরাস্তি থানায় ধর্ষক ছাত্রলীগ নেতা সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। নিজের বিরুদ্ধে মামলা দায়েরের কথা জানতে পেরে ধর্ষক সোহেল ওই তরুণীর বাড়ি গিয়ে তাকে মামলা তুলে নিতে হুমকি দেন। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ওসি আরো বলেন, ডাক্তারী পরীক্ষার জন্য ধর্ষিতা তরুণীকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24