ঢাকাTuesday , 3 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বাবাকে বাঁচাতে গিয়ে ডাকাতের কুপে ছেলে নিহত

Link Copied!

নরসিংদীর পলাশে বাবাকে বাঁচাতে গিয়ে সংঘবদ্ধ ডাকাতদের এলোপাতাড়ি কুপে রেজাউল করিম বিজয় (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে ওই যুবকের পিতা বেলায়েত হোসেন। সোমবার দিবাগত রাতে উপজেলার সেকান্দরদী গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ১০/১২ জনের একদল সংঘবন্ধ ডাকাত সেকান্দরদী গ্রামের বেলায়েত হোসেনের বাড়িতে হানা দেয়। ডাকাতরা দরজা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে গৃহকর্তা বেলায়েতকে মারধর করে আহত করে লুটের চেষ্টা চালায়। এ সময় তার ছেলে রেজাউল করিম পিতাকে বাঁচাতে এগিয়ে গিয়ে এক ডাকাতকে ঝাপটে ধরলে ডাকাতরা তাকেও কুপিয়ে আহত করে। রাতেই আহত বাবা-ছেলেকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলে রেজাউলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবা বেলায়েতকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে পলাশ থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, বাবাকে বাঁচাতে গিয়ে ডাকাতদে এলোপাতাড়ি কূপে রেজাউল করিম নিহত হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে সংঘবন্ধ ডাকাত দলকে ধরার জন্য পুলিশি অভিযান চলছে বলেও জানান তিনি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24