ঢাকাMonday , 2 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নের সুফল পেতে দুর্নীতি-লুটপাট বন্ধ করতে হবে : ইনু

Link Copied!

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সবাই স্বীকার করেছেন যে, শেখ হাসিনার নেতৃত্বে দেশে বিস্ময়কর উন্নতি হয়েছে। এই উন্নয়নের সুফল সাধারণ মানষের ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে হবে। সকল ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে হবে।

সোমবার রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোটের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব জোট কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।

ইনু আরো বলেন, দুর্নীতি ও লুটপাট বন্ধ করা গেলে দেশ যে প্রবৃদ্ধি অর্জন করেছে তা দিয়ে দেশের বেকার যুবদের ভাতাও দেয়া সম্ভব, বেকার যুবদের জন্য কর্মসংস্থান সংস্থানও বাড়ানো সম্ভব।

তিনি বলেন, উদ্যোগী, শিক্ষিত, প্রশিক্ষিত যুবকদের উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে অর্থ্যায়নের বিষয়ে ব্যাংকগুেেলার পলিসি পরিবর্তন করতে হবে।

ইনু বলেন, বাংলাদেশের জনসংখ্যার যুব অংশের প্রাধান্য বাংলাদেশের শক্তি। এই যুব শক্তি যেন হতাশা, বিষন্নতা, স্বপ্নহীনতায় ডুবে না যায় তার জন্য সরকারকে এখনই সজাগ হতে হবে। অন্যথায় যুব শক্তি দেশের জন্য আশীর্বাদ না হয়ে বোঝায় পরিণত হবার আশংকা রয়েছে।

তিনি বলেন, কর্মক্ষম যুবদের তালিকাপুঁঞ্জি করে অবিলম্বে বেকার কর্মক্ষম যুবদের যোগ্যতানুযায়ী কাজে নিয়োজিত করতে হবে। দুর্নীতি-লুটপাট-মাদক-জঙ্গিবাদের বিরুদ্ধে ও সুশাসনের পক্ষে যুব সমাজকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি।

যুব জোট সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, নৈতিকতা ও মূল্যবোধের ঘাটতি এবং হাতাশা-মাদক-ভোগ-সম্ভোগের সংস্কৃতির করাল গ্রাস থেকে যুব সমাজকে বাঁচাতে পাড়া-মহল্লায় আবারো সংস্কৃতি ও ক্রীড়া সংগঠন গড়ে তোলার জন্য যুব সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাসদের সহ-সভাপতি আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাসদের কেন্দ্রীয় নেতা মোঃ মোহসীন, যুব জোটের সহ-সভাপতি মীর্জা মোঃ আনোয়ারুল হক, যুব আন্দোলনের সভাপতি কমরেড মোশাহিদ আহমেদ, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক আশিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক এড. মোঃ সেলিম, ইঞ্জি হারুন অর রশিদ সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী প্রমূখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা-উপজেলায় আলোচনা সভা-সমাবেশ-মিছিলের মাধ্যমে জাতীয় যুব জোটের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24