ঢাকাMonday , 2 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে হাতুড়ি পেটার পর মাথা ন্যাড়া, স্বামী আটক

Link Copied!

ফরিদপুরে এক গৃহবধূকে (২৪) শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে দিয়েছে তার স্বামী। এ ঘটনায় অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিত ওই গৃহবধূ। অভিযুক্ত স্বামী মোঃ মাহামুদুল হাসান মাহাবুবকে (২৮) গ্রেফতার করে রোববার জেলার মূখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, এক বছর আগে শহরের রথখোলা এলাকার বাসিন্দা ওই তরুণীর সাথে বিয়ে হয় শহরের আলীপুর মহল্লার শাপলা সড়ক এলাকার মাহামুদুলের সাথে। বিয়ের কিছুদিন পর থেকেই কারণে অকারণে ওই গৃহবধূর উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে অভিযুক্ত স্বামী মাহামুদুল। শারীরিক নির্যাতনের ফলে গত বৃহস্পতিবার ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে যান। ওই সময় স্বামী মাহামুদুল তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসেন। পরে ওই গৃহবধূর মাথার চুল কেটে ন্যাড়া করে এবং হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করে সে। নির্যাতনের একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন ওই গৃহবধূ।

স্বামীর নির্যাতনের শিকার ওই গৃহবধূ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ওসি এ এফ এম নাসিম বলেন, এ ব্যাপারে শনিবার সন্ধ্যায় ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী মাহামুদুলকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তিনি বলেন, মামলার পর শনিবার রাতেই স্বামী মোঃ মাহামুদুল হাসানকে গ্রেফতার করা হয়। রোববার মাহবুবকে জেলার মূখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24