ঢাকাSunday , 1 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া : আহত ১০

Link Copied!

ময়মনসিংহের গৌরীপুরে পুলিশি বাধায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পণ্ড হয়ে গেছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহীদ হারুন পার্কে মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতাকর্মীরা জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা শোডাউন করে শহরের হারুন পার্কে সমবেত হচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতাকর্মীরা র‌্যালী রেব করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি ও বাগবিতণ্ডা শুরু হয়।

এসময় পুলিশ ব্যানার ছিনিয়ে নেয় এবং নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে। পরে নেতাকর্মীরাও পুলিশের উপর পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশের লাঠিচার্জে আহত হন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক শাহজাহান কবির হিরা, ছাত্রদল নেতা এমএ বাশার ঝুলন, আবিদ হাসান রাহাত, জুয়েল, সোহাগ, মাজহারুল ইসলাম, শাহী মুন্সি।

পরে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরের উত্তরবাজার মোড়ে দুইটি কাভার্ড ভ্যান ও কয়েকটি অটোরিক্সা ভাংচুর করে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24