ঢাকাSunday , 1 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Link Copied!

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার চর আলগী ইউনিয়নের বালুয়াকান্দা দক্ষিণপাড়া এলাকার ব্রহ্মপুত্র নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয় লোকজন নদীর পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে। তার পরনে কোনো কাপড় ছিল না।

গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, নদীতে লাশ ভাসছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি কয়েকদিন আগের বলে মনে হচ্ছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে জোয়ারের পানিতে অজ্ঞাত ব্যক্তির লাশটি ভেসে আসতে পারে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24