ঢাকাSaturday , 31 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

এনআরসি’র চূড়ান্ত তালিকা : আসামে ১৪৪ ধারা জারি

Link Copied!

শনিবার ভারতের আসামে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। এর মধ্যেই রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রাজ্যের সবচেয়ে বড় শহর গুয়াহাটিসহ উত্তেজনাপ্রবণ বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে দেশটি। স্থানীয় সময় শনিবার দুপুরের মধ্যেই এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এদিকে রাজ্যজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ৫১ কোম্পানি সিএপিএফ মোতায়েন করা হয়েছে। শুক্রবার আসামের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কুলধর শইকিয়া জানিয়েছেন, রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে ৫১ কোম্পানি সিএপিএফ পাঠিয়েছে কেন্দ্র। আগে থেকেই রাজ্যে ১৬৭ কোম্পানি সিএপিএফ মোতায়েন করা রয়েছে। শান্তি বজায় রাখতে সব রকমের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাজ্যজুড়ে থাকা প্রায় ২৫০০ এনআরসি সেবা কেন্দ্রের মধ্যে এক হাজার ২শ কেন্দ্রকে উত্তেজনাপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। রাজ্যের মানুষকে সতর্ক করার পাশাপাশি নিরাপত্তার জন্য সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে আসাম পুলিশ। ভুয়া খবর কিংবা সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়ানোর ‘চেষ্টা করা হলে’ কড়া ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। রাজ্যের মানুষ শান্তি বজায় রাখবেন বলে আশা কর্মকর্তাদের।

খসড়া তালিকা অনুযায়ী, রাজ্যের মোট তিন কোটি ২৯ লাখ বাসিন্দা তাদের নাগরিকত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছেন। কিন্তু প্রায় ৪০ লাখ মানুষ এই তালিকা থেকে বাদ পড়েছেন। যাদের অধিকাংশই মুসলিম। ভবিষ্যতে আসামের মুসলমানদের ভাগ্যে কী হবে এ নিয়ে চরম উত্তেজনা ও উৎকণ্ঠায় দিন গুণছেন তারা।

এদিকে নাগরিকত্বের তালিকা হালনাগদ করার প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছে ভারতের সুপ্রিম কোর্ট।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24