ঢাকাSaturday , 31 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব রেকর্ড করে ক্রিকেটে তুরস্ককে হারালো রোমানিয়া

Link Copied!

আন্তর্জাতিক ক্রিকেটে রান বিবেচনায় সর্ববৃহৎ জয়ের রেকর্ড গড়েছে রোমানিয়া। চলমান রোমানিয়া কাপ ২০১৯ টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার তুরস্ককে ১৭৩ রানে হারিয়ে এ বিশ্ব রেকর্ড গড়ে রোমানিয়ানরা।

ভারতীয় বংশোদ্ভুত শিবকুমার পেরিয়ালার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৬ রান করে রোমানিয়া। স্থানীয় একটি সফটওয়্যার কোম্পানিতে একজন প্রকোশলী হিসেবে কর্মরত তামিলনাড়–তে জন্মগ্রহণ করা শিবকুমার ৪০ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন।
জবাবে ১৩ ওভারে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় তুরস্ক।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এত দিন রান বিবেচনায় সর্বোচ্চ জয়ের রেকর্ডটি ছিল শ্রীলংকার। ২০০৭ সালে কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল লংকানরা। উপমহাদেশের দলটির রেকর্ড ভেঙ্গে আজ নতুন রেকর্ড গড়লো ক্রিকেট খেলতে শুরু করা রোমানিয়া।

টি-২০ ক্রিকেটে রান বিবেচনায় সর্বোচ্চ ব্যবধানের পাঁচটি জয়:
জয়ী-প্রতিপক্ষ-জয়ের ব্যবধান- বছর
১. রোমানিয়া-তুরস্ক-১৭৩ রান-২০১৯
২. শ্রীলংকা কেনিয়া-১৭২ রান-২০০৭
৩. পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ-১৪৩রান-২০১৮
৪. ভারত- আয়ারল্যান্ড-১৪৩রান-২০১৮
৫. ইংল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ-১৩৭ রান-২০১৯

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24