ঢাকাThursday , 29 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কমান্ডো হামলার আশঙ্কায় গুজরাটে হাই অ্যালার্ট

Link Copied!

পাকিস্তানি কমান্ডোদের হামলার আশঙ্কায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের বন্দরগুলিতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, গুজরাটে হামলা করার জন্য সমুদ্রপথে কচ্ছ অঞ্চল দিয়ে পাকিস্তানি কমান্ডোরা ভারতীয় অঞ্চলগুলিতে প্রবেশের চেষ্টা করছে। গোয়েন্দা সংস্থাগুলো এমন খবর দেয়ার পরই গুজরাটের বন্দরগুলিতে ওই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। খবর দিয়েছে এনডিটিভি।

খবরে বলা হয়েছে, ‘উপকূলরক্ষী স্টেশন থেকে এই সঙ্কেত পাওয়া গেছে যে পাকিস্তান প্রশিক্ষিত কমান্ডোরা হারামি নালা ক্রিক অঞ্চল দিয়ে গুজরাটের কচ্ছ উপসাগরে প্রবেশ করার চেষ্টা করছে এবং মনে করা হচ্ছে যে ওই কমান্ডোরা পানির তলদেশ থেকে আক্রমণে বিশেষভাবে প্রশিক্ষিত।

ফলে উপকূলীয় অঞ্চলে বিশেষ সতর্কতা ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলিতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করারও পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি উপকূলের কাছাকাছি কোনও সন্দেহজনক ব্যক্তি বা নৌকার সন্ধান মিললেই তৎক্ষণাৎ সতর্কতা অবল্মবন করতে হবে বলে জানানো হয়েছে। তল্লাশি চালানো হচ্ছে ওই অঞ্চলের বিভিন্ন গাড়িতেও। সব মিলিয়ে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গুজরাটকে।

এ চরম উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে ব্যালিস্টিক মিসাইল ‘গজনবী’ উৎক্ষেপণ করেছে পাকিস্তান। বুধবার গভীর রাতে একটি প্রশিক্ষণ শিবির থেকে এই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। ভারতের সঙ্গে বৈরী সম্পর্কের প্রেক্ষিতেই তারা এ মহড়া চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24