ঢাকাThursday , 29 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গৃহবধুকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

Link Copied!

বগুড়ার ধুনট উপজেলায় বুলবুলি খাতুন ওরফে বুদি (৪৫) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। নিহত বুলবুলির সৎ ছেলে মুঞ্জু আকন্দ বাদি হয়ে ২২জন নামীয় ও অজ্ঞাত ২৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে।

মামলায় উল্লেখ করা হয়, নলডাঙ্গা গ্রামের মৃত নজর আলী আকন্দের ছেলে আলী আকন্দের সাথে একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আবু বক্করের মধ্যে এলাঙ্গী মৌজার ৫টি দাগে ২.৮১ একর জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। গত ২৪ আগস্ট সকাল ৮টায় নলডাঙ্গা ঈদগাহ মাঠের পশ্চিমে ৭৪৯১ নং দাগের জমিতে আবু বক্করের লোকজন অবৈধ ভাবে দখল নিতে যায়। এ ঘটনায় আলী আকন্দের লোকজন তাদের বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের মারপিট করে। তাদের মারপিটে বুলবুলি খাতুনসহ কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে বুলিবুলি খাতুনের অবস্থা আশংকাজনক হওয়ায় সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৯টায় বুলবুলি খাতুন মারা যান।

মামলায় নলডাঙ্গা গ্রামের পিয়ার আলী আকন্দের ছেলে আব্দুল আলিম আকন্দ (৩৮) সহ ২২জনের নাম উল্লেখ করে এবং আরো ২৪/২৫জনকে অজ্ঞাত আসামী করে মঙ্গলবার রাতে ধুনট থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ওই মামলার ৫নম্বর আসামী নলডাঙ্গা গ্রামের জোব্বার আলীর ছেলে জাহাঙ্গীর আলমকে (৪০) গ্রেফতার করেছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, মামলাটি তদন্ত এবং আসামীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24