ঢাকাThursday , 29 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সাভারে ৩ বাসের সংঘর্ষে নিহত ২

Link Copied!

ঢাকার সাভারে তিন বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

আজ বৃহস্পতিবার ভোরে সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

জানা যায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বেতার কেন্দ্রের সামনে থেমে থাকা দূরপাল্লার দুটি বাসকে অপর একটি দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের নাম জাহাঙ্গীর ও জলিল এবং বাড়ি পাবনা জেলায় বলে জানা গেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার ভোরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাদ পরিবহনের দুটি দূরপাল্লার বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কে কবিরপুর বেতার কেন্দ্রের সামনে যাত্রী নামাচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা এসআর প্লাস পরিবহনের অপর একটি দূরপাল্লার এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাস দুটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আহাদ পরিবহনের জাহাঙ্গীর ও জলিল নামে দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় একই পরিবহনের আহত আরো দুই যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24