ঢাকাThursday , 29 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

Link Copied!

কুমিল্লায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে রাসেল নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। এসময় নিজেদের দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে জেলার সদর উপজেলার গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল জেলার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের দক্ষিণ বাগবের গ্রামের হারু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, জেলার সদর উপজেলার গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন শ্রীপুর এলাকায় কতিপয় মাদক কারবারি মাদক ভাগাভাগি করছে গোপন সূত্রে এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে মাদক উদ্ধারে অভিযানে যায় জেলা ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক কারবারি রাসেল গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা ডিবির ওসি মো: মাঈন উদ্দিন খান জানান, নিহত রাসেল পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় ৮-১০টি মামলা রয়েছে।

তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি রামদা ও সাড়ে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশের ‍দুই সদস্য আহত হয়েছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24