ঢাকাWednesday , 28 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে এক মাসেও ডেঙ্গু জ্বর ভালো করতে পারলো না ডাক্তাররা: অবশেষে মৃত্যু

Link Copied!

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহের ত্রিশালে হাফিজুল ইসলাম (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত হাফিজুল উপজেলার দরিরামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।
মৃত হাফিজুল ইসলামের পিতা বলেন, তার ছেলে প্রায় দেড় মাস ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে বেশ কয়েকদিন ভর্তিও ছিল। ঈদের আগে হাফিজুলের শরীরের অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় তাকে বাড়ি নিয়ে আসা হয়। হঠাৎ করে গত রাতে তার অবস্থা খারাপ হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে চিকিৎসকরা তাকে ভর্তি না করে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। ঢাকা নেয়ার পথে ভালুকায় রাত পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ন মজুমদার জানান, হাফিজুল ইসলাম জ্বর নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসাধীন ছিল।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24