ঢাকাWednesday , 28 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে ডেঙ্গুজ্বরে যুবকের মৃত্যু

Link Copied!

ডেঙ্গুর সঙ্গে প্রায় দেড় মাস লড়াই করে অবশেষে হার মানলেন হাফিজুল (৩৪) নামে এক গার্মেন্টসকর্মী। বুধবার (২৮ আগস্ট) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান হাফিজুল। তিনি ত্রিশাল উপজেলার দরিরামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।

নিহতের পরিবার জানায়, প্রায় দেড়মাস ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন হাফিজুল। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তিও ছিলেন বেশ কয়েকদিন। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ঈদের আগে বাড়ি নিয়ে আসা হয় হাফিজুলকে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে তার শারীরিক অবস্থা খারাপ হলে বুধবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে ভর্তি না করে ঢাকা নিয়ে যাওুয়ার পরামর্শ দিলে ঢাকা নেয়ার পথে মৃত্যু হয় হাফিজুলের।

তবে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর জানা নেই বলে জানান মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. এবিএম শামসুজ্জামান সেলিম।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24