ঢাকাTuesday , 27 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বালুভর্তি বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় ইউপি সদস্য নিহত, আহত ২

Link Copied!

শেরপুরের নালিতাবাড়ীতে বালু বোঝাই বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন নজরুল ইসলাম মিন্টু নামে এক ইউপি সদস্য। আহত হয়েছেন আরো দুইজন। আজ মঙ্গলবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া সাহেব আলী মোড় এলাকায় নাকুগাঁও স্থলবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার কাকরকান্দি ইউপি’র ৪নং ওয়ার্ড সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কাকরকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম মিন্টু দুই আত্মীয় আব্দুর রব ও জাহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে ছেলের বিয়ের দাওয়াত দিয়ে নকলা থেকে মোটরসাইকেল যোগে নালিতাবাড়ী ফিরছিলেন। বিকেল চারটার দিকে যোগানিয়া সাহেব আলী মোড় এলাকায় পৌছলে নালিতাবাড়ী থেকে নকলাগামী একটি বালু বোঝাই বেপরোয়া গতির ট্রাক্টর সামন থেকে মোটরসাইকেলটিকে প্রচন্ড ধাক্কা দিলে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে মোটরসাইকেলটি ভেঙ্গে যায় ও ছিটকে পড়ে যান চালক ইউপি সদস্যসহ তিন আরোহী। এসময় আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করলেও ঘটনাস্থলেই প্রাণ হারান ইউপি সদস্য নজরুল ইসলাম। পরে আহত অবস্থায় আব্দুর রব ও জাহিদুলকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নেয়া হলে গুরুতর আহত জাহিদুলকে ময়মনসিংহ প্রেরণ করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ট্রাক্টরটি আটক করেছে। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24