ঢাকাTuesday , 27 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলে দুই রাজনীতিবিদ নিষিদ্ধ

Link Copied!

আরবদের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ ছড়ানোর দায়ে ইসরাইলের ডানপন্থী রাজনৈতিক দল জিউস পাওয়ারের দুই রাজনীতিবিদকে আগামী নির্বাচনে নিষিদ্ধ করেছে দেশটির আদালত৷

বেনি গোপস্টাইন ও বারুখ মার্জেল এর বিরুদ্ধে আদালতে আরবদের নিয়ে জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনে দেশটির বেশ কয়েকটি বামপন্থী রাজনৈতিক দল৷

বেনি গোপস্টাইন দেশটির লেভা নামের একটি সংস্থার প্রধান৷ এ সংস্থাটি ইহুদিদের সঙ্গে ভিন্ন ধর্মাবলম্বীদের বিয়ে ও ইসরাইলে ফিলিস্তিনি এবং আরবদের অবস্থানসহ নানা ইস্যু নিয়ে আন্দোলন করে থাকে৷ আর বারুখ মার্জেল দেশটির কট্টরপন্থী রাজনীতিবিদ রাব্বি মেইর কাহারনের ডানহাত হিসেবে পরিচিত৷

আগামী ১৭ সেপ্টেম্বর দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা৷ আদালতের এ রায়ের ফলে এ দুই রাজনীতিবিদ এ নির্বাচনে অংশ নিতে পারছেন না৷

উল্লেখ্য, জিউস পাওয়ার হলো ইসরাইলের একটি কট্টর ডানপন্থী রাজনৈতিক সংগঠন, যেটি আরব-বিরোধী ও উগ্র জাতীয়তাবাদ ধারায় বিশ্বাস করে৷ দলটির অন্যান্য রাজনৈতিক দাবির মধ্যে রয়েছে পশ্চিমতীরকে ইসরাইলের সঙ্গে যুক্ত করা, ইসরাইলে বসবাসরত আরবদের পাশ্ববর্তী দেশে স্থানান্তর, এবং ইসরাইলে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় আইন চালু করা৷

কট্টরপন্থী রাজনীতিবিদ রাব্বি মেইর কাহারনের দল কাখ পার্টি থেকেই জিউস পাওয়ার নামের এ দলটির জন্ম হয়৷

এপ্রিলে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল৷ নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহু পুননির্বাচিত হলেও দেশটির সংসদের সংবিধানিক ধারা মেনে নেতানিয়াহু সরকার গঠন করতে ব্যর্থ হন৷ ফলে আগামী ১৭ সেপ্টেম্বর পুননির্বাচনের তারিখ ঘোষণা করা হয়৷
সূত্র : ডয়চে ভেলে

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24