ঢাকাMonday , 26 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে ৩ জন নিহত

Link Copied!

পার্বত্য এলাকা খাগড়াছড়িতে সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে।

সামরিক জনসংযোগ দফতর আইএসপিআর-এর পরিচালক আবদুল্লাহ ইবনে জায়িদ বিবিসি বাংলাকে বলেছেন, খাগড়াছড়ি জেলার দীঘিনালায় ইউপিডিএফ প্রসীতপন্থী সন্ত্রাসীদের সাথে সেনা টহলের গুলিবিনিময়ে এ তিনজন নিহত হয়েছে।

আজ সোমবার সকালে এ ঘটনাটি ঘটে।

আইএসপিআর জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিরাপত্তাবাহিনীর একটি সূত্র বলছে, সে জায়গায় আরো আহত কিংবা নিহত কেউ আছে কিনা সেটি তল্লাশি করে দেখা হচ্ছে।

তাদের ধারণা, সেখানে আরো ভারী অস্ত্র থাকতে পারে।

নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো বলছে, ইউপিডিএফ সাম্প্রতিক বছরগুলোতে নানা ধরণের অপরাধ তৎপরতায় জড়িয়েছে।

তবে বিষয়টি নিয়ে ইউপিডিএফ-এর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের অনেকেই মনে করেন, সাম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চলের ঘটনাগুলো নতুন করে অস্থিরতা তৈরির ইঙ্গিত দিচ্ছে।

এর আগে গত ১৮ আগস্ট পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সেনাবাহিনীর নিয়মিত টহল দলের উপর হামলার একজন সৈন্য নিহত হন।

রাঙ্গামাটি রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে ৪ কিলোমিটার মতো দূরে সকালে গুলির ঘটনাটি ঘটেছে।

সকাল ১০টার দিকে পোয়াইতুখুম নামক এলাকায় একটি নিয়মিত টহল দলের উপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ করে।

সূত্র : বিবিসি

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24