ঢাকাSunday , 25 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

প্লট চাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা

Link Copied!

সরকারের কাছে প্লট চেয়ে পাঠানো চিঠি ফেইসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সংরক্ষিত আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। প্লটের জন্য আবেদনের বিষয়ে তিনি বলেন, ‘ফেসবুকে আমার যেই চিঠিটা ভাইরাল হয়েছে সেটা- না অবৈধ, না অনৈতিক। কোনোটাই না। এই্ কারণেই নয় যে, এই ‍সুবিধাটা রাষ্ট্রীয় সুযোগ বা রাষ্ট্রীয় অধিকার। একজন সংসদ সদস্য রাষ্ট্র থেকে জায়গার জন্য এপ্লাই করতে পারেন সেই সুযোগ তার আছে, তিনি একটি ট্যাক্স ফ্রি গাড়ি আনতে পারেন সেই সুযোগ তার আছে, তিনি বেতন-ভাতা পান এবং তিনি পাঁচ বছরের জন্য একটা এ্যাপার্টমেন্ট পান-এই চারটি জিনিস হচ্ছে রাষ্ট্রীয় সুযোগ। এই রাষ্ট্রীয় সুযোগ যেই সংসদ সদস্য হবেন সেই রাষ্ট্র থেকে পাবেন। সেই সুবাধে আমি একটি আবেদনপত্র দিয়েছি। শুধু আমি একা নই, অন্তত তিন‘শ থেকে সাড়ে তিন‘শ এমপি এপ্লিকেশন দিয়েছেন।’

তিনি বলেন ‘আমার প্রশ্ন হলো- আমারটার চিঠিটা মন্ত্রণালয়ের থেকে বেরুলো কি করে? যেখানে আমার ব্যক্তিগত টেলিফোন নম্বর দেয়া আছে।’

তিনি বলেন, ‘আমি স্পষ্টভাষায় বলতে চাই, আমি এই সরকারের কাছ থেকে এক সুতা জমিও আশা করি না, আমি চিন্তাও করি না। এটা একটা প্রসিডিউর, একটা ফরমালিটিজ যেটা সব এমপি করেছেন, আমিও করেছি।’

‘এই চিঠি আমি ড্রাফটও করি নাই, আমার পিএস ড্রাফট করে দিয়ে দিয়েছে। সব পিএসরা যখন তাদের এমপিদের চিঠি ড্রাফট করেছে, আমরা পিএসও ড্রাফট করে দিয়ে দিয়েছে; কিন্তু আমার চিঠিটা কেনো ভাইরাল হলো? এটা ভাইরাল কেনো হলো তার উত্তর আমি নিজেই দিচ্ছি।’

রুমিন ফারহানা বলেন, ‘গত দুইদিন আগে আবুল মাল আবদুল মুহিত(সাবেক অর্ধমন্ত্রী) কোনো পদে না থাকা অবস্থায় শুল্কমুক্ত গাড়ি এনেছিলেন। সরকার তার সেই নোংরামী ও অসততাকে চাপা দেয়ার জন্যে আমার যে বৈধ এপ্লিকেশন সেটাকে তারা নোংরাভাবে পাবলিক করেছে। একটা সরকারি নথি কখন পাবলিক হয় তখন সেখানে সরকারের মদদ থাকে।’

‘এই সরকার আমাদের ফোনে আড়িঁ পাতে, এই সরকার আমাদের ফেইসবুক হ্যাক করে, এই সরকার আমাদের সমস্ত গোপন নথি ইচ্ছা করে প্রকাশ করে। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলবে, যারাই সরকারের কাজের সমালোচনা করবে, যারাই সরকারকে সঠিক পথে আনবার জন্যে যা যা পদক্ষেপ নেয়া দরকার সে বিষয়ে কথা বলবে এবং সরকারের মনমতো কথা না বলবে তাদের ব্যাপারে সরকারের এক ধরনের চেষ্টা থাকে তাদের হিউমিলেটেড করা বা তাদেরকে কোনো না কোনভাবে ম্যালাইন করা।’

তিনি বলেন, ‘আমরা প্রশ্ন হলো আমার চিঠিটা কি অবৈধ? কোন আইনে অবৈধ? এটা কি অনৈতিক কোন আইনে অনৈতিক?। এটা তো রাষ্ট্রীয় চিঠি। আমি তো সরকারের কাছ থেকে কিচ্ছুই চাইনি। আমার বেতনটা যেমন রাষ্ট্রীয়, আমার এই এপ্লিকেশনও রাষ্ট্রীয়।’

‘এই সরকার যে অবৈধ এটা এখন বলছি, আগেও বলেছি- এটা সম্পূর্ণ অবৈধ সরকার। এটা জনগনের ভোট ছাড়া নির্বাচিত সরকার। এই সরকার সর্ব অর্থে অবৈধ সরকার। আমি সরকারের আছে কোনো কিছু চাইনি এবং আমি রাষ্ট্রীয় সুযোগ চেয়েছি। এটা তারা(সরকার) করেছে আবুল মাল আবদুল মহিতকে যে অবৈধ ও অনৈতিক সুবিধা দিয়েছে ওইটাকে চাপা দেয়ার জন্য, জনদৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য। যাতে মানুষের দৃষ্টি অন্য দিকে যায়।

তিনি বলেন, ‘আমি এখন চ্যালেঞ্জ করব- যতজন এমপি এপ্লিকেশন করেছেন সব প্রকাশ করা হোক। রুমিন কেনো একলা?’

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24