ঢাকাSunday , 25 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মিরে সিআরপিএফ অফিসারের আত্মহত্যা : রটনা থামাতে তদন্ত

Link Copied!

ভারত-শাসিত কাশ্মিরে নিজের অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) এক অফিসার। শুক্রবার সন্ধ্যার দিকে অনন্তনাগ শহরে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ৩৩ বছর বয়সী এম অরবিন্দ নামে ওই পুলিশ কর্মকর্তা ৪০ ব্যাটেলিয়নের সহকারী কমান্ড্যান্ট ছিলেন। ২০১৪ সালে তিনি সিআরপিএফ-এ যোগদান করেন। আগস্ট মাসের ১৪ তারিখ ছুটি শেষে তিনি অনন্তনাগে তার ইউনিটে যোগ দেন। পরে আগস্টের ২০ তারিখে তার স্ত্রী অনন্তনাগে আসেন।

পুলিশ জানায়, অরবিন্দ তার ব্যক্তিগত অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ মনে করছে, দাম্পত্য কলহের কারণে অরবিন্দ আত্মহত্যা করে থাকতে পারেন। লাশ তার গ্রামের বাড়ি তামিল নাড়ুতে পাঠানো হবে।

পুলিশের এক কর্মকর্তা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই রটাচ্ছেন, জীবনযাত্রার মান খারাপ হওয়ায় অরবিন্দ আত্মহত্যা করেছেন। আসলে এগুলো অসত্য। ঘটনাটি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24