ঢাকাSaturday , 24 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

Link Copied!

ঢাকা নারায়ণগঞ্জ আদমজী সড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ২০ জন আহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে বামাশীল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম মেহেদী (৩০)।সে দুরন্ত পরিবহনের চালক।

স্থানীয় সূত্র জানায়, নিট কনসার্ন গার্মেন্টসের স্টাফ বাসের সাথে দুরন্ত পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় দূরন্ত পরিবহনের চালক মেহেদী নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাষাঢ়া-শিমরাইল সড়কের দূরন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাষাঢ়া থেকে চিটাগাং রোডের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা নিট কনসার্ন নামে একটি পোশাক কারখানার যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ অন্তত ২০ জন আহত হন। পরে আহতদের মধ্যে দূরন্ত বাসের চালক মেহেদীকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত পাঁচ থেকে সাতজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের শহরের খানপুর এলাকার ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস দু’টিকে রাস্তা থেকে সরিয়ে যানজট মুক্ত করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24