ঢাকাSaturday , 24 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বাঁচার জন্যে একটু সহানুভূতি চায় ক্যান্সারে আক্রান্ত সাদিয়া

Link Copied!

পঞ্চম শ্রেণির ছাত্রী কৃষক কন্যা নুসরাত জাহান সাদিয়াকে (১০) বাঁচাতে আর্থিক সহানুভূতির হাত বাড়ান। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত সাদিয়া ঢাকার মহাখালীর বাঁচার জন্যে একটু সহানুভূতি চায় ক্যান্সারে আক্রান্ত সাদিয়াক্যান্সার হাসপাতালের ক্যান্সার বিষেশজ্ঞ ডা. মজিবুর রহমান খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। বার বার প্রিয় স্কুল আঙিনায় যাওয়ার জন্যে সুস্থ হয়ে বাড়ি ফিরতে আকুতি-মিনতি করছে ডাক্তার ও স্বজনদের কাছে। ক্লাসের মেধাবী ছাত্রী সাদিয়া ছাগলনাইয়া উপজেলার উত্তর আধারমানিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। সে একই গ্রামের কৃষক মজিবুল হকের মেয়ে।

জানা যায়, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ঢাকার আগারগাঁও বাংলাদেশ ইন্সটিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে প্রথমে তার ডান চোখে এবং পরে ২০১৯ সালের এপ্রিল মাসে তার বাম চোখের টিউমার অপারেশন করার পর পরীক্ষা নিরীক্ষার একপর্যায়ে তার সারকোমা ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে শুরু হয় সাদিয়ার কেমোথেরাপি। ২১ দিন পর পর তাকে কেমোথেরাপি দিতে হয়। প্রতিটা কেমো দিতে খরচ হয় ৪০ হাজার টাকা। এখন পর্যন্ত ৬টা কেমো দেয়া হয়েছে। আরো লাগবে ১১টা কেমোথেরাপি। সব মিলিয়ে প্রায় ৭-৮ লাখ টাকা হলেই সাদিয়া বেঁচে থেকে আবারো স্কুলে ফিরে যেতে পারে ইনশাআল্লাহ।

সাদিয়ার দরিদ্র কৃষক পিতর ইতোমধ্যে তার সহায়-সম্বলের সবই বিক্রি করে মেয়ের এ পর্যন্ত চিকিৎসা করিয়েছেন। বর্তমানে তিনি নিঃস্ব। তার পক্ষে ব্যয়বহুল চিকিৎসা খরচ বহন করা কোনভাবেই সম্ভব নয়। মেয়ের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন করেছেন সাদিয়ার অসহায় পিতা।

যে কেউ সাদিয়ার বাবার ঠিকানায় সাহায্য পাঠাতে পারেন নিম্নে দেয়া ব্যাংকের হিসাব নাম্বারে অথবা বিকাশ নাম্বারে। সঞ্চয়ী হিসাব নং- ০০১২১০০০২১৪৭৬, সাউথইষ্ট ব্যাংক লিমিটেড, ছাগলনাইয়া শাখা, ফেনী। বিকাশ নাম্বার- ০১৮১৭৩৫৫৪৮৯।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।