ঢাকাThursday , 22 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ

Link Copied!

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিতে সংস্থাটির কার্যালয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন সংস্থার প্রধান সমন্বয়ক মো: হান্নান খান।

এটি তদন্ত সংস্থার ৭৪তম প্রতিবেদন।

এ মামলায় মোট আসামি ১৫ জন। বাকি ১০ জন পলাতক থাকায় তাদের নাম প্রকাশ করা হয়নি।

গ্রেফতার পাঁচজন হলেন, মো: গিয়াস উদ্দিন খান (৭৭), সৈয়দ বদিউর রহমান ওরফে বনু মিয়া (৭০), মো: উমেদ আলী (৮৭), মো: আবু ছিদ্দিক (৭৫), মো: আব্দুল খালেক (৬২)। এরা তৎকালীন রাজাকার বাহিনীর সদস্য ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকলীন সময়ে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ, হত্যা ও গণহত্যার সাতটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে সর্বমোট নিহত ১৩০, আহত ২০/২৫ জন, ধর্ষিত একজন, ২৫/৩০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ রয়েছে।

এ মামলায় ২০১৭ সালের ৬ আগস্ট থেকে তদন্ত শুরু হয়। চার খণ্ডে মোট ৩৯০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24