ঢাকাWednesday , 21 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

Link Copied!

বগুড়ার শেরপুরে জমিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে মোস্তফা কামাল (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ বুধবার ভোরে উপজেলার ছোনকা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মোস্তফা ওই গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মোস্তফা কামাল গতকাল মঙ্গলবার রাতে মেয়ের বিয়ের অনুষ্ঠান শেষে মেয়েকে বিদায় দিয়ে বাসায় ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টার দিকে বিদ্যুত চলে যায়। ভোর ৫টায় ঘুম থেকে উঠে অন্য বাড়িতে বিদ্যুত আছে দেখে বিদ্যুতের খুঁটির দিকে এগিয়ে গেলে খুঁটির সংযোগের বিদ্যুৎ তারটি ছেঁড়া দেখতে পান। ছেঁড়া বিদ্যুৎ তারটি বাড়ির পাশের জমির ভিতরে পড়ে থাকতে দেখে তারগুলো জমি থেকে সরিয়ে নিতে গেলে ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি।

এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24